শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
বর্ণাঢ্য আয়োজনে ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বর্ণাঢ্য আয়োজনে ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি:
“ভোরের আকাশে ঊষা যেমন রক্তিম লালা,তেমনি øিগ্ধ রঙিন হোক তুমাদের সূচনাকাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝাকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডুংরিয়া হাইস্কুল কলেজের নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের হলরুমে এ নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েমের সভাপতিত্বে ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাইদ মহসিন ও নুসরাত জাহান ইমার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি দিলিপ কুমার তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য হাজী আব্দুল ওয়াদুদ, রিপন মিয়া,ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের স্কুল শাখার সহকারী শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, সহকারী শিক্ষক পরেশ চক্রবর্তী, আবু সুফিয়ান, উমর আলী, অধীন চন্দ্র দাস, বিদ্যুৎ দাস।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের কলেজ শাখার ইংরেজি বিভাগের প্রভাষক সাবিরুজ্জামান সুমন, ইতিহাস বিভাগের প্রভাষক ফয়সল আহমেদ, সাংবাদিক ছায়াদ হোসেন সবুজ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সানজিদা বেগম ও তানভীর আহমেদ, নবীন শিক্ষার্থীর পক্ষে বক্তব্য রাখেন সুমা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক মতিউর রহমান, পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক ছাদিকুর রহমান তারেখ, অর্থনীতি বিভাগের প্রভাষক মফরে বিন রশিদ, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রিংকু আচ্যার্য।দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক  সম্পাদক শাহ দুলাল, স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

উল্লেখ যে, অনুষ্ঠানের পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন অনেক গুনি শিল্পী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com