রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন

দিরাইয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সুজায়াত আহমদ, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রাঘাতে তুতন মিয়া (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) ভোরে উপজেলার রাজানগর ইউনিয়নের কালিয়াগুটা হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই কৃষকের মৃত্যু হয়। নিহত তুতন মিয়া ওই হাওর সংলগ্ন রন্নারচর গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ভোরবেলা হাওরে মাছে ধরতে যান তুতন মিয়া। এসময় গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। বজ্রাঘাতের কবলে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। হাওরে থাকা আরও লোকজন তার লাশ উদ্ধার করে গ্রামে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৌম্য চৌধুরী বলেন, ভোরবেলা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই ওই কৃষকের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com