বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

দিরাইয়ে বজ্রপাতে দুই কৃষক নিহত

amarsurma.com
দিরাইয়ে বজ্রপাতে দুই জন নিহত

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রাম সংলগ্ন দাভাঙ্গা হাওর পার্শ্ববর্তী ধান শুকানোর খলায় এ ঘটনা ঘটে। নিহত কৃষকরা হলেন ইউনিয়নের ধীতপুর গ্রামের তেজিন্দ্র দাসের ছেলে রবীন্দ্র দাস (৫৫) ও একই গ্রামের কৃষ্ণ হরি দাসের ছেলে টিপু দাস (২৫)।
স্থানীয়রা জানান, নিহত দুই কৃষক তাদের পঞ্চায়েতি খলায় ধান শুকানোর কাজ করছিলেন। সন্ধ্যার দিকে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই কৃষক।
কুলঞ্জ ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার বিকেলে বৃষ্টির সময় হাওর থেকে বাড়িতে ফিরছিলেন তারা। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। রাতেই তাদের লাশ সৎকার করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ একরার হোসেন বজ্রপাত দুই কৃষক নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com