বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

গাজায় ভয়াবহ সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছেন ইসরায়েলি সেনারা

amarsurma.com
গাজায় ভয়াবহ সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছেন ইসরায়েলি সেনারা

আমার সুরমা ডটকম ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ করতে যাওয়া দখলদার ইসরায়েলি সেনারা ভয়াবহ পরজীবী সংক্রামক রোগ লিশম্যানিয়ায় আক্রান্ত হচ্ছেন। হিব্রু ভাষার ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ, হাসপাতালের সূত্রের বরাতে জানিয়েছে, কয়েক ডজন সেনাকে এই সন্দেহজনক সংক্রমণের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে। মারিভের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চর্মবিদ্যা ক্লিনিকগুলো কয়েক ডজন সেনার স্বাস্থ্য পরীক্ষা করছে।

লিশম্যানিয়া সংক্রামক রোগটি ছোট বেলেমাছির মাধ্যমে ছড়ায়। এই মশা শরীরের যেখানে কামড়ায় সেখানে যন্ত্রণাদায়ক ও প্রদাহজনক ক্ষতের সৃষ্টি হয়। যেই ক্ষত সহজে ভালো হয় না এবং কয়েক সপ্তাহ স্থায়ী থাকে। যদি চিকিৎসা না দেওয়া হয় তাহলে ক্ষতের সৃষ্টি হয় সেখানে স্থায়ী দাগ তৈরি হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম মারিভ।

পরজীবী-ঘটিত যেসব রোগ রয়েছে সেগুলোর মধ্যে এটি দ্বিতীয় প্রাণঘাতী রোগ। ম্যালেরিয়ার পরই এর স্থান। ভিসেরাল লিশম্যানিয়াসিসে প্রতি বছর পৃথিবীতে প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়।

পরজীবীটি মানুষের যকৃত, প্লীহা এবং অস্থি মজ্জাতে সংক্রমণ ঘটায় এবং চিকিৎসা না দিলে মৃত্যু প্রায় অবধারিত। এই রোগের লক্ষণ হলো- জ্বর, ওজন হ্রাস, ক্ষত, অবসাদ, রক্তাল্পতা, চামড়া কালচে হওয়া এবং যকৃৎ ও প্লীহার ব্যাপক আকার বৃদ্ধি।

সূত্র: আলজাজিরা, উইকিপিডিয়া।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com