বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জনের দাফন সম্পন্ন

সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জনের দাফন সম্পন্ন

asabs-dafonpic-11-04-2016মুহাম্মদ আব্দুল বাছির সরদার : সৌদিআরবে একটি সড়ক দুর্ঘটনায় আড়াই মাস পর নিহত ২ জনের দাফন সোমবার বিকেল সাড়ে ৫টায় সম্পন্ন হয়েছে। নিহতরা হলেন সুনামগঞ্জের দিরাই পৌরসভার ঘাগটিয়া গ্রামের মৃত উকিল আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন (৪৫) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে আলী আসকর (৩৫)। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, এ বছরের ২৪ জানুয়ারি রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে নিহত ২ জনসহ ৪ বন্ধু মিলে ওমরাহ করতে যান। পরে তারা ব্যবসায়িক কাজে জিজান যান। এরপর সেখান থেকে দাম্মামে যাওয়ার পথে ওয়াদি আল দাওয়াস এলাকায় তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে, এতে ঘটনাস্থলেই তারা মারা যান। এছাড়া আরো ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, হতাহত ৪ বন্ধু দীর্ঘদিন ধরে দাম্মামের জুবাইলে বসবাস করছিলেন। এ ঘটনার খবর পাওয়ার পরই নিহতদের বাড়িতে শোকের ছায়া নেমে আসে, পুরো গ্রামেই চলছে শোকের মাতম। নিহত আব্দুল্লাহ আল মামুন ৩ ও আলী আজগর ২ সন্তানের জনক।
এদিকে গতকাল (রোববার) রাত সাড়ে ৩টায় উভয়ের লাশ বাংলাদেশে আসে, বিকেল সাড়ে ৫টায় গ্রামের বাড়িতে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়। জানাযার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুনামগঞ্জ মাদানিয়া মাদরাসার মুহতামিম শায়েখ মাওলানা আব্দুল বছীর। জানাযার নামাজ পড়ান উভয়েরই শিক্ষক দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার ও দিরাই পৌরসভার সাবেক মেয়র হাজী আহমদ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযার নামাজে প্রায় সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com