শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
আজ ইরানে সবচেয়ে ব্যয়বহুল কুরআন উন্মোচন হবে

আজ ইরানে সবচেয়ে ব্যয়বহুল কুরআন উন্মোচন হবে

quran pic_131450আমার সুরমা ডটকম ডেক্সইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি আজ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পে তৈরি পবিত্র কুরআনের সংস্করণটি উন্মোচন করবেন। সোমবার তেহরানে ২৪তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীতে এই কুরআন প্রদর্শন করা হবে। এই প্রকল্পের অন্যতম উদ্যোক্তা মেহেরদাদ জান ফাজা জানিয়েছেন, ইরানি শিল্পীদের আকর্ষণীয় ক্যালিগ্রাফি বা শৈল্পিক লিপি ও নক্সা থাকার কারণেই এই কুরআন বিশ্ব ইতিহাসে কুরআনের এক অনন্য ও সবচেয়ে ব্যয়বহুল সংস্করণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি জানান, কুরআনের কপি তৈরির এই প্রকল্প সম্পন্ন করতে ১৮ বছর লেগেছে এবং এতে খরচ হয়েছে ৬০ বিলিয়ন রিয়াল বা ১৭ লাখ মার্কিন ডলার সমমূল্যের অর্থ (সাড়ে ১৩ কোটি টাকা)। কুরআনের এই অমূল্য সংস্করণটি তৈরির খরচ যুগিয়ে জানা-ফাজার পরিবার। এই কুরআনের প্রদর্শনীর আয় থেকে অর্জিত অর্থ দাতব্য খাতে এবং ইস্পাহানের একটি ইয়াতিমখানা নির্মাণের কাজে ব্যয় করা হবে। তেহরানের ২৪তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী শুরু হবে আগামীকাল। ইমাম খোমেনী গ্র্যান্ড প্রেয়ার গ্রাউন্ড বা মোসাল্লায় এই প্রদর্শনী চলবে ১৩ জুন থেকে ২৯ জুন পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com