শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ভিক্ষুকের ঘরে মিলল প্রায় ২ লাখ টাকা, ১৯০ শাড়ি

ভিক্ষুকের ঘরে মিলল প্রায় ২ লাখ টাকা, ১৯০ শাড়ি

VHIKKUKআমার সুরমা ডটকমলক্ষ্মীপুরের রামগঞ্জে হনুফা বেগম (৪৫) নামে এক ভিক্ষুকের মৃত্যুর একদিন পর তার ঘর থেকে প্রায় ২ লাখ টাকা ও ১৯০টি নতুন কাপড় পাওয়া গেছে। বৃস্পতিবার উপজেলার উত্তরপাড়ায় ভিক্ষুকের রেখে যাওয়া টাকা ও কাপড় তার ঘরের মাটির নিচে ও বিভিন্ন আসবাবপত্রের ভিতরে পাওয়া য়ায়।
জানা গেছে, উপজেলার নোয়াগাও ইউনিয়নের বইরগাইস পাটোওয়ারী বাড়ির ইসমাইল হোসেনের মেয়ে হনুফা বেগম। পিতা-মাতা মারা যাওয়ার পর বাড়ির লোকজনের অত্যাচার সহ্য করতে না পেরে আশ্রয় নেয় নানার বাড়ি উত্তরপাড়ায়। কয়েকদিন যেতেই নানা-নানি মারা যায়। এরপর হনুফা বেগমের কোন অবলম্বন না থাকায় নিরুপায় হয়ে ভিক্ষা শুরু করে। মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন হানুফা বেগম। হনুফার কোন আত্মীয়-স্বজন না থাকায় অনেকটা চিকিৎসার অভাবেই কয়েক ঘণ্টা পর তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে দাফন করেন। হনুফার মৃত্যুর একদিন পর বাড়ির লোকজন ভাঙ্গা ঘরটির ভিতর থেকে ১৯০টি শাড়ি কাপড় এবং মাটির নিচ ছোটছোট গর্তসহ ঘরের ভিতরে হাত দিলেই বেরিয়ে আসে ১০০ থেকে ৫০০ টাকার নোট। এসব দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায়।
স্থানীয় উত্তরপাড়ার ইউপি সদস্য আবুল কাশেস সরদার জানান, হনুফা খুব ধার্মিক ছিল, ভিক্ষা করত আর ৫ ওয়াক্ত নামাজ পড়ত। তার মৃত্যুর পর ঘর থেকে ১ লাখ ৮৭ হাজার টাকা ও ১৯০টি কাপড়সহ বিভিন্ন মালামাল পাওয়া যায়। তার কোন আত্মীয় স্বজন না থাকায় বাড়ির এক লোকের কাছে এগুলো জমা রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com