বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
মির্জা ফখরুলের মা আর নেই,

মির্জা ফখরুলের মা আর নেই,

আমার সুরমা ডটকম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন মারা গেছেন (ইন্নালিল্লাহি…………… রাজিউন)।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি মারা যান। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্য জানান।
মির্জা ফখরুলের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।
মৃত্যুকালে ফাতেমা আমীন ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। মির্জা ফখরুল সন্তানদের মধ্যে দ্বিতীয় ও ছেলেদের মধ্যে বড়।
শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুলের মা ফাতিমা আমিন বার্ধ্যক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মির্জা ফখরুলের মায়ের জানাজা ও দাফন সংক্রান্ত বিষয়ে পরে জানানো হবে।

মা হারানো ফখরুলকে ওবায়দুল কাদেরের ফোন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন বৃহস্পতিবার দুপুরে মারা গেছেন। এ সংবাদ শোনার পর মির্জা ফখরুলকে ফোন করে সান্ত্বনা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিপ্লব বড়ুয়া বলেন, ফখরুলের মায়ের মৃত্যুর সংবাদ শোনার পরপরই তাকে ফোন করেন ওবায়দুল কাদের। এ সময় ফখরুলকে সান্ত্বনা দিয়ে কাদের বলেন, কিছুদিন আগে আমিও আমার মাকে হারিয়েছে। ওবায়দুল কাদের ফখরুলের মায়ের আত্মার মাগফিরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com