শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

তাহিরপুরে প্রথমবারের মত কিশোরসহ ৬ নারী-পুরুষ করোনা আক্রান্ত

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রথমবারের মত এক কিশোরসহ ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার বেলা সোয়া দুটায় সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন এ দুই দায়িত্বশীল স্বাস্থ্য কর্মকর্তা এতথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, ঢাকার রোগতত্ত্ব, রোগ নিযন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ৪০ জনের নমুনা পাঠানোর পর মঙ্গলবার সকালে সেখান থেকে জানানো হয়, সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় প্রথমবারের মত ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এক কিশোর, দুই জন পুরুষ ও তিন জন নারী রয়েছেন।
আক্রান্ত পুরুষদের একজনের বয়স ৩৫, অপরজনের বয়স ৪৫ ও অপর কিশোরের বয়স ১৬। আক্রান্তদের ৬ জন রাজধানী ঢাকার গাজীপুর, নারায়নগঞ্জে বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন।
সম্প্রতি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামে নিজ নিজ বাড়িতে ফিরে আসার অন্যদের ন্যায় এ দুই পরিবারের ৬ সদস্যের নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিযন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়।
মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজেন ব্যানার্জী বলেন, স্বাস্থবিধি অনুযায়ী করোনা আক্রান্তদের দুটি বাড়ি সকালেই লকডাউন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com