বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
জাতিসংঘের তথাকথিত মানবাধিকার অফিস বাংলাদেশে হতে দেওয়া হবে না: সুনামগঞ্জ জেলা জমিয়ত

জাতিসংঘের তথাকথিত মানবাধিকার অফিস বাংলাদেশে হতে দেওয়া হবে না: সুনামগঞ্জ জেলা জমিয়ত

amarsurma.com
জাতিসংঘের তথাকথিত মানবাধিকার অফিস বাংলাদেশে হতে দেওয়া হবে না: সুনামগঞ্জ জেলা জমিয়ত

আমার সুরমা ডটকম:

জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন চুক্তির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জুলাই বাদ জুমআ সার্কিট হাউজের সামন থেকে গণমিছিল শুরু হয়ে পুরাতন বাস্টট্যান্ডে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তাগণ বলেন বিশ্বের দেশে দেশে যে জাতিসংঘ হত্যা, খুন ও মানবাধিকার রক্ষা করতে পারেনা সেই ব্যার্থ জাতিসংঘরে অফিস বাংলাদেশে হতে দেওয়া হবেনা।
সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শায়খ আব্দুল বছির, কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।
জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলনা রুকন উদ্দীন ও যুব জমিয়তের সভাপতি মাওলানা হাফিজ তোহা হোসাইনের যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক আহমদী, জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, জমিয়ত নেতা মুফতি বদরুল আলম, মাওলানা তাহির আহমদ জামলাবাদী, মাওলানা মুহিউদ্দীন কাসেমী, মাওলানা রফিক আহমদ উলাশনগরী,  মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা রমজান হোসাইন, মাওলানা আরশাদ নোমান, মাওলানা ফজলুল হক, মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, যুবনেতা মাওলানা উবায়দুল হক চৌধুরী, ছাত্রনেতা সোহাইল আহমদ ইয়াহইয়া প্রমুখ।
বিক্ষোভ কর্মসুচীতে আরো উপস্থিত ছিলেন জমিয়ত নেতা মুফতি মুবাশ্বির আলী, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, মুফতি মুনাজির আহমদ, মাওলানা আব্দুল মালিক তোহা, মাওলানা এরশাদ আহমদ, মাওলানা আবিদুর রহমান, মাওলানা আলীনুর আলহাদী, মাওলানা হাফিজ হেলাল আহমদ, মাওলানা হাফিজ আবু সাইদ, মাওলানা আবুল কালামসহ জমিয়ত, শ্রমিক জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com