শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

সউদীতে কোয়ারেন্টিনের প্রয়োজন হবে না

আমার সুরমা ডটকম ডেস্ক:

অভিবাসী কর্মীদের জন্য সিনোফার্মা-সিনোভ্যাক ভ্যাকসিন অনুমোদন দিয়েছে সউদী জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (গাকা)। তবে উল্লেখিত ভ্যাকসিনের দুটি ডোজের অতিরিক্ত ফাইজার, অক্সফোর্ড আস্ট্রাজেনিকা, মর্ডানা এবং জনসন এন্ড জনসনের একটি বোস্টার ডোজ গ্রহণ করে সউদী গেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের প্রয়োজন হবে না।

সিনোফার্মা-সিনোভ্যাক ভ্যাকসিন গ্রহণকারী কর্মীদের অবশ্যই অতিরিক্ত বোস্টার ডোজ গ্রহণ করে সউদী যেতে হবে। সউদীর জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম কল্যাণ উইং এর কাউন্সেলর (শ্রম) মো. আমিনুল ইসলাম গতকাল এ বিষয়টি নিশ্চিত করেছেন। সউদী গাকার এমন সিদ্ধান্তের ফলে এখন থেকে সউদী প্রবাসী বাংলাদেশি কর্মীরা

সিনোফার্মা-সিনোভ্যাক ভ্যাকসিনের দুটি ডোজের সাথে অতিরিক্ত একটি বোস্টার ডোজ দিয়েই দেশটির কর্মস্থলে যোগদান করতে পারবেন। সউদী সরকারের নীতিমালা অনুযায়ী যেসব প্রবাসী কর্মী করোনা মহামারির ভ্যাকসিন না দিয়ে দেশটিতে যাচ্ছে তাদেরকে ১৪ দিন হোটেল কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। এতে অতিরিক্ত প্রায় ৬০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা বেশি গুনতে হচ্ছে।

উল্লেখ্য, ফাইজার, অক্সফোর্ড অস্ট্রাজেনিকা, মর্ডানা এবং জনসন এন্ড জনসনের ভ্যাকসিন গ্রহণ করে যেসব কর্মী সউদী যাচ্ছেন তাদের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে না।

এই প্রসঙ্গে ফোরাব মহাসচিব মোহাম্মদ মহিউদ্দিন আজ বুধবার ইনকিলাবকে জানান, কোভিড-১৯ ভ্যাকসিন হিসেবে সিনোফার্মা- সিনোভ্যাক-এর দুটি ডোজের অতিরিক্ত হিসেবে সউদী সরকার অনুমোদিত যে কোন ভ্যাকসিনের (ফাইজার, অক্সফোর্ড-অস্ট্রাজেনিকা, মর্ডানা এবং জনসন এন্ড জনসনের) একটি অতিরিক্ত বোস্টার ডোজ গ্রহণ করে সউদী আরবে গমন করলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের প্রয়োজন হবে না মর্মে সউদী গাকা সূত্রে জানা গেছে।

ফোরাব মহাসচিব অনতিবিলম্বে এই বিষয়ে অভিবাসী কর্মীদের বোস্টার ডোজ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com