সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

দিরাইয়ে বন্দুক যুদ্ধ, আহত অর্ধশত

amarsurma.com
দিরাইয়ে বন্দুক যুদ্ধ, আহত অর্ধশত

আমার সুরমা ডটকম:

দিরাইয়ে বন্দুক যুদ্ধের ঘটনায় নারীসহ অর্ধশত আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত ১৪ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
এলাকাবাসি ও দিরাই থানা সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কান্দাহাটি গ্রামের বর্তমান ওয়ার্ড মেম্বার মামুন মিয়া ও তালেব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে সোমবার সন্ধ্যার পর দুইপক্ষের লোকজন আবারো বন্দুক যুদ্ধে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের নারীসহ প্রায় অর্ধশত আহত হয়।
আহতরা হলেন জয়নাল আবেদীনের ছেলে হাকিমুর রহমান (১৯), জামাল উদ্দিনের ছেলে ইয়ামুল ইসলাম (১৮), আব্দুল হকের ছেলে সুজাত মিয়া (৪০) ও উমর ফারুক (২৮), ফকির মাহমুদের ছেলে জামিলুল হক (২০), সাহেব আলীর ছেলে মামুনুর রশিদ (৩০), আব্দুল মালেকের ছেলে মুজাহিদ উদ্দিন (১৯), আব্দুর রশিদের ছেলে আকিল মিয়া (২৫), আজিজুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম (২৫), মৌর আলীর ছেলে সেলিম মিয়া (৪৫), মহর আলীর ছেলে বায়েজ মিয়া (২৮), তাহের আলীর ছেলে ওবায়দুল হক (৩৫), আমির হামজার ছেলে আতিকুর রহমান (৩৬), জমির আলীর ছেলে জাকির হোসেন (৩০)। আহতদেরকে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে তাদেরকে সিলেটে পাঠানো হয়। বাকিরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন জানান, সোমবার সন্ধ্যার পর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে খবর পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে। গতকাল (মঙ্গলবার) পর্যন্ত কাউকে আটক করা হয়নি। অস্ত্র উদ্ধার ও আটকের অভিযান চলছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com