বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
যারা বলে মহানবী (স.) ধর্মনিরপেক্ষ ছিলেন তারা মুর্খ: ইসলামী আন্দোলন

যারা বলে মহানবী (স.) ধর্মনিরপেক্ষ ছিলেন তারা মুর্খ: ইসলামী আন্দোলন

1430209546_92520

আমার সুরমা ডটকম : মহানবী (স.) ধর্মনিরপেক্ষ ছিলেন এবং মদিনা সনদে ধর্মনিরপেক্ষতার কথা ছিল বলে যারা বক্তব্য দিচ্ছেন তাদেরকে মুর্খ বলে আখ্যায়িত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন। শনিবার বিকেলে ঢাকা মহানগরীর এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। হেমায়েত বলেন, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলামের ব্যাপারে নিরপেক্ষ থাকা যায় না। হয়তো ইসলামের পক্ষে, নয়তো ইসলামের বিরুদ্ধে। মাঝামাঝি থাকা বা নিরপেক্ষতার দাবিদাররা অপপ্রচার করছেন। যারা বলেন, মহানবী ধর্মনিরপেক্ষ ছিলেন তারা মুর্খ ও জাহেল। মদিনা সনদে ধর্মনিরপেক্ষতার কথা ছিল এধরণের বক্তব্য জ্ঞানপাপিদের। ইসলাম ও মহানবী সা. নিয়ে যারা এধরণের কান্ডজ্ঞানহীন বক্তব্য দেয় তারা মুর্খ। এধরণের বক্তব্য দেয়া থেকে বিরত থাকা উচিত। তিনি বলেন, ইসলামের ইতিহাস ও ঐতিহ্য বিজড়িত পবিত্র কুরবানি নিয়ে নতুন করে চক্রান্ত হচ্ছে। মুসলমানদের ঘরে ঘরে চলে আসা কুরবানির ঐতিহ্যকে ধ্বংস করতে চাইলে ঈমানদার জনতা তা রুখে দাঁড়াবে। মহানগর সেক্রেটারি মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, অধ্যাপক ফজলুল হক মৃধা, মু. মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক মাওলানা এইচএম সাইফুল ইসলাম, নুরুজ্জামান সরকার, মাওলানা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, এডভোকেট সর্দার মোঃ মানিক মিয়া ও আলহাজ্ব ইসমাঈল হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com