বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
ভাটিপাড়ায় সিংহ মার্কার নির্বাচনী সভায় জনতার ঢল

ভাটিপাড়ায় সিংহ মার্কার নির্বাচনী সভায় জনতার ঢল

ভাটিপাড়া (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনে ছায়েদ আলী মাহবুব হোসেন রেজুর গণসংযোগ ও নির্বাচনী সভা বৃহস্পতিবার সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া নতুন বাজারে রায়েছ উদ্দিনের সভাপতিত্বে ও সাইদুর রহমান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী রেজু বলেন, দিরাই-শাল্লাবাসি দীর্ঘ অনেক বছর যাবত সুরঞ্জিত সেনগুপ্তকে ভোট দিয়ে এমপি বানিয়েছে, কিন্তু তিনি দিরাই-শাল্লাবাসি জনগণের উন্নয়ন না করে নিজের ও তার চেলাচামুণ্ডাদের আখের ঘুছিয়েছেন, জনগণের জন্য কিছু করেন নি। তাই দিরাই-শাল্লাবাসির উন্নয়নের স্বার্থে ৩০ মার্চ সিংহ মার্কায় ভোট দিন। বক্তব্য রাখেন তাড়ল ইউপির সাবেক চেয়ারম্যান নূরুল হক, বিএনপি নেতা নবাব তালুকদার, ছালেক মিয়া, সারুত মিয়া চৌধুরী, লায়েক মিয়া চৌধুরী, শোয়েব চৌধুরী, শাহআলম দ্বীপ, জমিয়ত নেতা মাওলানা এনামুল হক, যুবদল নেতা মানিক সামাদ তালুকদার, শাহানুর রহমান, ছাত্র জমিয়ত নেতা জাবির হুসাইন চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com