বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

জামালগঞ্জে ছাত্রদলের কর্মীসভা

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনাগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীসভা বুধবার দুপুরে উপজেলা সদরে অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জামালগঞ্জ সদর ইউপি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী আব্দুল মতিনের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি গোলাম রব্বানী আফিন্দী। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমরান হোসেন রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালিক। বিশেষ অতিথি জামালগঞ্জ সদর ইউপি বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মতিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি জুয়েল আহম্মেদ, উপজেলা ছাত্রদলের নেতা আসাদ নুর সাদী, শাহ নেওয়াজ অপু, নাজিম মাহমুদ মুরাদ, কামরুল ইসলাম, সামছুল হক, রনি, হৃদয়, মাহবুব রহমান, আলমগীর প্রমুখ। সকলেই দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ধানেরশীষ মার্কায় ভোট দিয়ে আব্দুল মতিন ভাইকে জয়যুক্ত করার জন্য আহ্বান করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com