বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
উন্নয়ন বঞ্চিত একটি গ্রামের নাম শান্তিপুর

উন্নয়ন বঞ্চিত একটি গ্রামের নাম শান্তিপুর

শাব্বির আহমদ সরদার, করিমপুর (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের একটি গ্রামের নাম হচ্ছে শান্তিপুর। এ গ্রামটি মূলত এক সময় অতিদরিদ্রদের গ্রাম বলেই পরিচিতি ছিল। কালের পরিক্রমায় যেমনি এসেছে এ গ্রামের লোকজনের মধ্যে কিছুটা পরিবর্তন, তেমনি আশপাশের অনেক গ্রাম থেকেও লোকজন এখানে এসে বসবাস করায় বহুমুখি মানুষের সমাগম ঘটছে। ফলে তাদের সামাজিক ভিত্তি দিন দিন শক্ত হচ্ছে। কিন্তু শান্তিপুর গ্রামবাসি নানা দূর্বিত্তায়নের কারণে এখনো কাঙ্কিত উন্নয়ন পাচ্ছেনা।
ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাকিতপুর গ্রাম থেকে ৩নং ওয়ার্ডের রজনীগঞ্জ বাজার আসতে রাস্তার পাশেই শান্তিপুর গ্রাম। কালনী নদীর দক্ষিণপাড়ে অবস্থিত এ ছোট্ট গ্রামটি রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা-স্বাস্থ্য, সচেতনতাসহ নানা দিক থেকে পিছিয়ে আছে। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা এ গ্রামের উন্নয়নে কোন ভূমিকাই পালন করছেন না।
সূত্র মতে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ ওয়ার্ডের বাসিন্দা হলেও বার বার নির্বাচিত হওয়ার পর কোন উল্লেখযোগ্য উন্নয়নে হাত দিচ্ছেন না। নামমাত্র একটি রাস্তা ছাড়া ভালো আর কিছুই নেই। এ গ্রামের উত্তরপার্শ্বে অবস্থিত কবরস্থানের পাশ দিয়ে একটি সরু রাস্তা থাকলেও এটির উন্নয়ন হচ্ছেনা।
সরজমিনে দেখা গেছে, কবরস্থান রক্ষার জন্য গ্রামের কয়েকজন লোক সেখান থেকে বাঁশ কেটে রাস্তা মেরামত করছে৷ তাদের কাছে জানতে চাওয়া হলে কয়েকজন এ প্রতিবেদককে জানান, আমরা গ্রামবাসির কবরস্থান রক্ষার জন্য নিজেরাই কাজ করতেছি৷ তারা রাস্তাসহ গ্রামের জন্য বিদ্যুৎ ব্যবস্থার জন্য চেয়ারম্যান সাহেবের সহোযোগিতা কামনা করেন৷

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com