বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
জামালগঞ্জে মিছিল ও প্রতিবাদ সভা

জামালগঞ্জে মিছিল ও প্রতিবাদ সভা

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা‘জিয়া পরিবারের শক্র, দূনীর্তিবাজ ও বিশ্বাসঘাতক নজির হোসেনের আস্তানা জামালগঞ্জে হবে না’ এ ধরণের প্রতিবাদি শ্লোগান দিয়ে সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলায় মিছিল ও প্রতিবাদ সভা শনিবার সকালে উপজেলা শিক্ষা মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জামালগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একাংশের সভাপতি আজিজুর রহমান আজিজের নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপির বেহেলী ইউনিয়নের সভাপতি শাহ সাইফুজ্জামান উকিল, সাচনা বাজার ইউপি সভাপতি হাজী আবুল বরকত, জামালগঞ্জ সদর ইউপি বিএনপির অন্যতম নেতা মোবারক হোসেন, ইফতেখার চৌধুরী, জাকির হোসেন ভুঁইয়া, বারু মিয়া, মজনু মিয়া, জালাল উদ্দিন ভুঁইয়া, ওয়াহিদুর রহমান, সাইদুর রহমান, জামালগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা আসাদ নুর সাদি, সানোয়ার হোসেন, ছিদ্দিকুর রহমান, ইউসুফ মিয়া, মাসুদ মিয়া, সামছুর রহমান, বশির মিয়া, কবির হোসেন, সামির হোসেন সামির প্রমুখ। বক্তারা বলেন, সাবেক এমপি নজির হোসেনকে বিশ্বাসঘাতক, মীরজাফর ও জিয়া পরিবারকে শক্র আখ্যায়িত করে তাকে দলে পুনরায় অর্ন্তভূক্ত না করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট অনুরোধ জানান। মিছিলটি উপজেলা শিক্ষক মিলনায়তন হতে শুরু প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় এসে সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com