শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
এশিয়ার বৃহৎ রাঙামাটির কাপ্তাই লেকে ‘ফরমালিন মুক্ত গ্রীষ্মকালীন ভাসমান ফলের হাঁট’

এশিয়ার বৃহৎ রাঙামাটির কাপ্তাই লেকে ‘ফরমালিন মুক্ত গ্রীষ্মকালীন ভাসমান ফলের হাঁট’

হাবিব সরোয়ার আজাদ: এশিয়া মহাদেশের সর্ববৃহ ও বাংলাদেশের পার্বত্য অঞ্চলের রাঙামাটির কাপ্তাই লেকে ভ্রমণে আসা পর্যটকদের প্রচণ্ড তাপদাহ থেকে কিছুটা স্বস্তি এনে দিতে লেকের পানিতে এবার বসেছে ফরমালিন মুক্ত গ্রীষ্মকালীন ভাসমান ফলের হাঁট।
দেশের অন্যান্য স্থানের তুলনায় গ্রীষ্মকালে পার্বত্য অঞ্চলে গরম ও তাপদাহ কিছুটা বেশি থাকায় ভ্রমণ পিপাসু পর্যটকরাও রাঙামাটি এসে ঘুরতে ঘুরতে যখন তাপদাহে কবলে পড়ে অস্থস্তিবোধ করেন, ঠিক সে সময় ইচ্ছে করলে কাপ্তাই লেকের দৃষ্টি নন্দন ঝুলন্ত ব্রিজের আশপাশে সারি সারি বোটের মধ্যে রাখা গ্রীষ্মকালীন রসালো ফল, লেচু, আনাসর, পেঁপে, আতাফল, জামরুল, জাম, কাঁচা-পাঁকা আম, তরমুজ, ডালিম, মুসাম্বির, কলা, বেল, কাঠাল, ডাবের পানি ও লেবুর শরবতসহ নানা গ্রীষ্মকালীন রসালো ফল-ফলাদি সুলভে ক্রয় করে আহার ও পান করতে পারছেন। আবার অনেকেই এখান থেকে ফল-ফলাদি কিনে বাড়িও নিয়ে যাচ্ছেন।
এসব রসালে ফল-ফলাদি কাপ্তাই লেকের আশপাশের টিলা ও বস্তিতে থাকা পাহাড়ি-বাঙালিরা তাদের নিজস্ব জুমেই সার-কিটনাশকমুক্ত প্রক্রিয়ায় উৎপাদন করছেন এবং সরাসরি রাঙ্গামাটির কাপ্তাই লেকসহ আশপাশের হাটগুলোতে সরবরাহ করে আসছেন।



ছবি-লেখা: হাবিব সরোয়ার আজাদ, সাংবাদিক, উপ-পরিচালক পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটি, ঢাকা, বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com