শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

ধর্মপাশায় মতবিনিময় সভা

বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার বাদশাগঞ্জ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সেলবরষ ইউপি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সেলবরষ ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন শাহ। সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান পাঠানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, বিশেষ অতিথি সেলবরষ ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মোঃ নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফ উল্লাহ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন। অন্যাদের মাঝে বক্তব্য রাখেন সেলবরষ ইউপি যুবলীগ সভাপতি মোঃ দুলা মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মন্তুয়ার হোসেন প্রমূখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, শোকের মাস আগস্ট এই মাসে বাদশাগঞ্জ বাজারে ১৫ আগস্ট উদযাপন করা হবে। সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের নেতৃত্বে বিভিন্ন স্থানে ১৫ আগস্ট পালিত হবে, এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান বলেন, জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকারে আমরা ঐক্যবদ্ধ, তারই পাশাপাশি হাওরে পোনামাছ নিধন করা হচ্ছে যাতে পোনা মাছ না ধরা হয়, সেই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com