বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত নতুন নতুন এলাকা প্লাবিত: ৩ লাখ মানুষ পানি বন্দী

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত নতুন নতুন এলাকা প্লাবিত: ৩ লাখ মানুষ পানি বন্দী

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি গতকালের চেয়ে সোমবার সকাল ১১টা পর্যন্ত ১০ সেন্টমিটার বেশী বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৯১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সুনামগঞ্জ সদর উপজেলার কাজির পয়েন্ট, উকিলপাড়া, ষোলঘর, বড়পাড়া, নবীনগর, তেঘরিয়া, পশ্চিম হাজীপাড়া, তাহিরপুর উপজেলার, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, ধর্মপাশা উপজেলা, দিরাই ও ছাতক উপজেলার ২০ হাজার ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এতে ৩ লাখ লোক পানি বন্দি হয়ে পড়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৪ হাজার ৬৩৬ হেক্টর রোপা আমন তলিয়ে গেয়ে। বেসরকারি হিসেবে ক্ষতির পরিমাণ দ্বিগুন বলে কৃষক ও স্থানীয় সরকারের নির্বাচিত তৃণমূলের জনপ্রতিনিধিরা জানিয়েছেন।
এদিকে ত্রাণ ও দর্যোগ মন্ত্রণালয় সুনামগঞ্জ জেলায় নগদ ৫ লাখ টাকা, ১০০ মেট্রিকটন চাল ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। শুকনো খাবরের মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, তেল, লবন, চিনি, চিড়া, মুড়ি, দিয়াশলাই ও মোমবাতি। বৃষ্টিপাত অব্যাহত থাকায় আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশংঙ্কা ও রয়েছে বলে জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়।
এ ব্যাপারে সুনামগঞ্জ সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস জানান, বন্যা কবলিত এই জেলায় মোট ১২৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম জানান, ত্রাণ ও দর্যোগ মন্ত্রণালয় সুনামগঞ্জ জেলায় নগদ ৫ লাখ টাকা, ১০০ মেট্রিকটন চাল ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। সিভিল সার্জনকে বন্যার সময় সাপে কাটা রোগীদেরকে দ্রুত চিকিৎসার জন্য পর্যাপ্ত কার্বোলিক এসিড মজুদ রাখার জন্য নির্দেশ দিয়েছেন বলেও জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com