সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

ছাতকে সরকারি টাকা আত্মসাতের দ্বিগুন ফেরতের নির্দেশ

aamarsurma.com

নিজস্ব প্রতিবেদক (সুনামগঞ্জ): ছাতকে সরকারের বিশেষ বরাদ্ধ আত্মসাত করায় এর দ্বিগুণ পরিমাণ টাকা ফেরতের জন্যে নোটিশ দিয়েছে পিআইও অফিস। জানা যায়, সম্প্রতি ছাতক সদর ইউপির ৯নং ওয়ার্ড সদস্য আব্দুল মালিকের বিরুদ্ধে ছাতক-আমবাড়ি সড়ক হতে বড়বাড়ি গ্রাম পর্যন্ত রাস্তায় মাটি ভরাট কাজের বিপরীতে কাবিটা প্রকল্পে ২ লাখ ২৯ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়। বরাদ্ধের ৫০ ভাগ টাকা উত্তোলনের পর জেলা প্রশাসক বরাবরে ১০ জুলাই কাজে অনিয়মের অভিযোগ করেন বাউসা-কেশবপুর গ্রামের নূরুল হক। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে গৃহিত অর্থের দ্বিগুণ পরিমাণ টাকা সরকারি কোষাগারে ফেরতের নোটিশ দেন প্রকল্প বাস্তবায়ন অফিসার। নোটিশে উল্লে¬খ করা হয়েছে, ছাতক-সুনামগঞ্জ সড়ক থেকে বড়বাড়ি গ্রাম পর্যন্ত মাটি ভরাট কাজের ২৫ শতাংশ কাজ সম্পন্ন করে বরাদ্ধের ৫০ শতাংশ টাকা আত্মসাত করেছেন ইউপি সদস্য আব্দুল মালিক। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম তদন্তে অভিযোগ প্রমাণিত কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com