শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
দিরাইয়ে পৌরসভা জমিয়তের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

দিরাইয়ে পৌরসভা জমিয়তের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

55 copy

আমার সুরমা ডটকম : জমিয়তে ইসলাম বাংলাদেশ দিরাই পৌরসভা শাখার উদ্যোগে কাউন্সিল অধিবেশন সোমবার দুপুরে কলেজরোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা মুহিউদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তের নবঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী। সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা লোকমান আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিরাই উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুহিউদ্দিন ক্বাসিমী, মাওলানা মুখতার হোসেন চৌধুরী, মাওলানা ইলিয়াছ আহমদ, মাওলানা শাহনূর আলম, মাওলানা হেলাল আহমদ, মাওলানা আবিদুর রহমান, হাফিজ মাওলানা আরিফ আহমদ, শাহআলম, হাফিজ আকমল হোসেন, মাওলানা এনামুল হক প্রমুখ। কাউন্সিল অধিবেশনে মাওলানা মুহিউদ্দিন আহমদকে আহ্বায়ক, হাফিজ আকমল হোসেনকে যুগ্ম-আহ্বায়ক ও হাফিজ মাওলানা আরিফ আহমদকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট পৌরসভা জমিয়তের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com