মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি থেকে এড. কল্লোল ও সাংবাদিক শামস শামীমের পদত্যাগ

সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি থেকে এড. কল্লোল ও সাংবাদিক শামস শামীমের পদত্যাগ

সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): কার্যক্রমে স্বচ্ছতা না থাকাসহ নানাবিধ কারণে সুনামগঞ্জ সদর উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী পদ থেকে পদত্যাগ করেছেন সংস্কৃতিকর্মী ও বিশিষ্ট আইনজীবী কল্লোল তালুকদার চপল ও সাংবাদিক শামস শামীম। ২৩ অক্টোবর সোমবার দুপুরে সদর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পদত্যাগের লিখিত আবেদন জমা দেন কমিটির দুই সদস্য। আবেদনপত্রে তারা উল্লেখ করেন, প্রায় তিন বছর আগে সদর উপজেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাকালীন কমিটিতে শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে সংশ্লিষ্টতা থাকায় তাদেরকে সদস্য মনোনীত করা হয়। কিন্তু শুরু থেকেই জেলা শিল্পকলা একাডেমির একটি সিন্ডিকেট দ্বারা সদর উপজেলা শিল্পকলা একাডেমি নিয়ন্ত্রিত হওয়া, স্বাধীনভাবে কোন দৃশ্যমান কর্মসূচি হাতে না নেওয়াসহ নানাবিধ কারণে তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন।
পদত্যাগকারী সাংবাদিক শামস শামীম বলেন, শিল্প-সাহিত্য হচ্ছে এক মুক্ত-স্বাধীন মাধ্যম ও পরিশীলিত মননের ঠিকানা। কিন্তু একটি চক্র এই সুন্দর মাধ্যমটিকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করে শিল্পকলাকে কলুষিত করছে। স্বাধীনভাবে কাজ করার সুযোগ না থাকায় আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারি মো. লিয়াকত আলী পদত্যাগপত্রের প্রাপ্তি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com