মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

ছাতকে চাল বিক্রির অভিযোগে উদ্যোক্তা বহিস্কার

নিজস্ব প্রতিবেদক (সুনামগঞ্জ): ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারি সহায়তার চাল বাজারে বিক্রি প্রচেষ্ঠার অভিযোগে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রর উদ্যোক্তা আব্দুল হামিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রোববার (৬ নভেম্বর) উপজেলার চেচান বাজারে সংঘটিত এঘটনার পর উপজেলা জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। অবশেষে দক্ষিন খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির তথ্য কেন্দ্রের উদ্যোক্তা আব্দুল হামিদের কাছ থেকে অফিসের চাবি বুঝে নিয়ে তাকে এ পদ থেকে অব্যাহতি দেয়া হয়। রোববার (৬ নভেম্বর) ১০ বস্তা চাল চেচান বাজারে বিক্রি করতে গিয়ে তিনি জনতার রোষানলে পড়েন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির জানান, ১০ বস্তা নয় ৬ বস্তা চাল সরিয়ে নেয় উদ্যোক্তা আব্দুল হামিদ। এ অভিযোগে চাবি রেখে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তবে ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান দাবি করে তিনি ঘটনার সাথে জড়িত নন বলেও দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com