সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে সুনামগঞ্জে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে সুনামগঞ্জে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ: আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির ৭ দফা দাবী নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে সদর সাব-রেজিস্ট্রি অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নব-গঠিত কমিটির সভাপতি প্রদীপ পাল নিতাই। এ সময় উপস্থিত ছিলেন জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি বজলুর রশিদ চৌধুরী, সহ-সভাপতি দিলনুর আহমদ দিলু, শেখুল ইসলাম, আবু হানিফা, নেজামুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইমামুল হোসেন, গোলাম নবী, মোস্তফা কামাল, নুর আলম, খালেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, অর্থ সম্পাদক শহীদ সরওয়ার চৌধুরী, ধর্ম সম্পাদক নুরুল ইমান, প্রচার সম্পাদক আজিজুল হক, ক্রীড়া সম্পাদক আবুল ফজল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ, কার্যকরী সদস্য সাদেক আহমদ, শোয়েব আহমদ, বিঞ্জুপদ দে, আবুল লেইছ, রুহুল আমিন তালুকদার, নলিনী দেবনাথ, মহিবুল হক প্রমুখ। সভাপতির বক্তব্যে প্রদীপ পাল নিতাই বলেন, গত ১৬ নভেম্বর মৌলভীবাজার সদর সাবরেজিস্ট্রি অফিসে সন্ত্রাসীরা ঢুকে লাঠিসোটা এবং ধারানো অস্ত্র দিয়ে কুপিয়ে দলিল লেখক সমিতির ৫ জন সদস্যকে আহত করে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। তিনি আরো বলেন, আমাদেরকে চাকুরীচ্যুত করার জন্য একটি কুচক্রী মহল পায়তারা করছে। আমরা দলিল লেখক সমিতির সদস্যরা সরকারকে সর্বোচ্চ রাজস্ব আদায় করে দেওয়ার পরও সরকার আমাদের অধিকার থেকে বঞ্চিত করছে। সরকারিভাবে আমাদেরকে সম্মানী ভাতা প্রদান, সরকারি নির্ধারিত জায়গায় বসার স্থান, একটি মসজিদ নির্মান, দলিল দাতা-বিক্রেতা এবং স্টাফদের জন্য স্যানিটেশন ব্যবস্থা করে দেওয়ার দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com