রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি প্রাপ্তিতে দক্ষিণ সুনামগঞ্জে আনন্দ শোভাযাত্রা

৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি প্রাপ্তিতে দক্ষিণ সুনামগঞ্জে আনন্দ শোভাযাত্রা

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সারাদেশের ন্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভুক্তির মাধ্যমে “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি প্রাপ্তিতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গিয়ে শেষ হয়। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমদের সভাপতিত্বে, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও আব্দুল মজিদ কলেজের প্রভাষক নুর হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর আলম, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারণ স¤পাদক আতাউর রহমান, যুগ্ম-সাধারণ স¤পাদক আবাব মিয়া, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পশ্চিম বীরগাও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ, মৎস্য কর্মকর্তা সমিরন কুমার সাহা, হ্যাচারী কর্মকর্তা অশোক কুমার দাস, প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. মানসুরুল হক, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, পাগলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সহ-সভাপতি জুবেল মিয়া, সাধারণ স¤পাদক মনিরুজ্জামান সুজন, জেলা কৃষক লীগের সদস্য মাসুমক মিয়া, সাব্বির আহমদ, পাগলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার, জয়কলস উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলিমুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ প্রমূখ।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও সরকারী-আধা সরকারী প্রতিষ্ঠান। সভার শেষে প্রমাণ্য চিত্র প্রদর্শন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশ গ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com