শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
নির্যাতিত রোহিঙ্গাদের পাশে পাইওনিয়ারের প্রতিনিধিদল

নির্যাতিত রোহিঙ্গাদের পাশে পাইওনিয়ারের প্রতিনিধিদল

আমার সুরমা ডটকমমায়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া অসহায় নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের সার্বিক খোঁজ নিতে এবং তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদানের জন্য ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশী তরুণ উলামায়ে কেরামগণের সেবামূলক সংগঠন ‘পাইওনিয়ার সোস্যাল অর্গানাইজেশন ফ্রান্স’-এর প্রতিনিধিদল শনিবার টেকনাফের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন। সংগঠনের সভাপতি মুফতি হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও জামেয়া নয়াসড়ক সিলেটের সিনিয়র মুহাদ্দিস মুফতি হারুনুর রশিদের নেতৃত্বে ৯ সদস্যের এই কাফেলা কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে নগদ অর্থ প্রদান করবেন। অন্য সদস্যরা হলেন হাফিজ মাওলানা আব্দুল্লাহ শাহজাহান, মাওলানা আব্দুল আজিজ, মুফতি মাওলানা নূরুল আলম জাবের, মাওলানা সুজাত আহমদ, মাওলানা কুতুব উদ্দিন, হাফিজ আব্দুল করিম হেলালী, মাওলানা সিদ্দিক আহমদ সালেহ, হাফিজ মাওলানা সৈয়দ আলমগীর গাজী।
উল্লেখ্য যে, একই সংগঠনের তরফ থেকে চলিত বছরের ফেব্র“য়ারি মাসে সেখানে একটি প্রতিনিধিদলের মাধ্যমে আর্থিক অনুদান দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com