বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

বিজয় দিবসে মুসলিমদের যা করণীয়

মাওলানা আব্দুল মুকসিত, সৌদিআরব: আট রাকাত নফল নামাজ পড়া। কেননা নবী (সা.) বিজয়ের দিন শুকরিয়া স্বরূপ আট রাকাত নফল নামাজ পড়েছিলেন। বিজয়ের দিনে বিজয়ীদের জন্য আরও কিছু করণীয় সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন। তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন। আর তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি ক্ষমাকারী।’ (সূরা আন-নাসর আয়াত : ১-৩)

এ আয়াত থেকে আমরা বুঝতে পারি, বিজয় দিবসে আমাদের করণীয় হচ্ছে-

* আল্লাহর বড়ত্ব ও পবিত্রতার বর্ণনা করা।

* যুদ্ধ চলাকালীন আমাদের অজান্তে যেসব ভুলত্রুটি হয়েছে, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।

* শহীদানদের জন্য ইস্তেগফার ও দোয়া করা। কোরআন পাঠসহ বিভিন্নভাবে ইসালে সওয়াব করা।

একথা প্রত্যেক মুসলমানের হৃদয়ে গেঁথে নিতে হবে যে স্বদেশকে ভালোবাসা, জন্মভূমিকে ভালোবাসা নবীজির আদর্শও ঈমানের বহিঃপ্রকাশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com