শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
সিলেটে ১০০ টাকা ফিতে যোগ্যপ্রার্থীরা পুলিশের চাকুরি পাবেন

সিলেটে ১০০ টাকা ফিতে যোগ্যপ্রার্থীরা পুলিশের চাকুরি পাবেন

আমার সুরমা ডটকম: সিলেটে ১০০ টাকা ফিতে যোগ্যপ্রার্থীরা পুলিশের চাকুরি পাবেন।পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য দালালদের হাতে টাকা দিয়ে প্রতারিত হবেন না। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় পুলিশ সুপার মো. মনিরুজ্জামান তার কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন।
পুলিশ সুপার মো. মনিরুজ্জামান আরো বলেন, তিনি সিলেটের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেয়ার পর কনস্টেবল পদে দুইবার নিয়োগ পরীক্ষা হয়েছে। গত দুই পরীক্ষায় কোন ধরণের অনিয়ম হয়নি। আর নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা থাকায় দালালরাও কারো সাথে কোন ধরণের প্রতারণা করার সুযোগ পায়নি।

পুলিশ সুপার বলেন, আগামী ১৮ জানুয়ারি সিলেট জেলায় অনুষ্ঠিতব্য পরীক্ষার মাধ্যমে ২০২ জন পুরুষ ও ৩৬ জন নারী কনস্টেবল নিয়োগ দেয়া হবে। নিয়োগের জন্য কেউ দালালের শরণাপন্ন হলে তার প্রার্থীতা বাতিল করা হবে। এছাড়া নিয়োগ নিয়ে পুলিশের কোন সদস্যের বিরুদ্ধে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com