বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য
জামালগঞ্জে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালগঞ্জে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতাসুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় বহুল প্রচারিত যায়যায়দিন পত্রিকার ১৩ বছরে পর্দাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন উপজেলা মিলনাযতনে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যায়যায়দিন পত্রিকার জামালগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: ওয়ালী উল্লাহ সরকার।
যুগান্তর পত্রিকার প্রতিনিধি হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, সমবায় কর্মকর্তা আবু তাহের, উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী প্রমূখ।
অন্যান্যেদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অর্ধেন্দু ঘোষ চৌধুরী সনজু, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আনফর আলী টুকু, শ্রমিকলীগ আহ্বায়ক আবুল কালাম আজাদ।
র‌্যালী ও আলোচনা সভায় উপজেলার সকল গণমাধ্যম কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com