বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
শাহজালাল বিমানবন্দরে অাগুন

শাহজালাল বিমানবন্দরে অাগুন

আমার সুরমা ডটকম:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে দোতলার ডিপার্চার টার্মিনালের ইমিগ্রেশনের সামনে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। এখানে কোন অগ্নিশিখা দেখা যায়নি। তবে প্রচুর পরিমাণ ধোঁয়া দেখা যাচ্ছে। আমরা ধোঁয়ার সূত্রপাত খোঁজার চেষ্টা করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিমানকর্মী জানান, বিকেলে হঠাৎ ইমিগ্রেশনের পাশে কয়েকটি কক্ষ ধোয়াচ্ছন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে সিভিল এভিয়েশনের নিরাপত্তা বিভাগ সবাইকে টার্মিনাল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশনা দেন। মুহূর্তের মধ্যে গোটা টার্মিনাল ফাঁকা হয়ে যায়। এ সময় হজযাত্রীসহ সিডিউল ফ্লাইটের বিপুল সংখ্যক যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ার উৎসস্থল খুঁজতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com