বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
দিরাইয়ে প্রয়াত দুই সাংবাদিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

দিরাইয়ে প্রয়াত দুই সাংবাদিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

আমার সুরমা ডটকমঃ
সুনামগঞ্জ জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবি ও দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা আজিজুল ইসলাম চৌধুরী এবং ছাতক উপজেলা সংবাদদাতা এএফএম ফারুক চান মিয়ার রুহের মাগফেরাত কামনায় বুধবার বাদ আসর দিরাইয়ের একটি রেস্টুরেন্টে ইনকিলাবের দিরাই উপজেলা সংবাদদাতা এবং আমার সুরমা সাংবাদিক ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রবীণ আলেমেদ্বীন মাওলানা নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও কেন্দ্রীয় জমিয়তের সহকারি মহাসচিব মাওলানা শুয়াইব আহমদ।
দৈনিক ইনকিলাবের দিরাই উপজেলা সংবাদদাতা মুহাম্মদ আব্দুল বাছির সরদারের সঞ্চালনায় দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সামছুল ইসলাম সরদার, দিরাই উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুহিউদ্দিন ক্বাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, সাংবাদিক শামসুল আলম, মাওলানা খালেদ আহমদ জায়ীম।
হাফিয মাওলানা শাব্বির আহমদ সরদারের কোরআন তেলায়াতের মাধ্যতে শুরু হওয়া এ দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মুজাহিদুল ইসলাম, মাওলানা আবিদুর রহমান, মাওলানা আব্দুস সালাম, মাওলানা উবায়দুল হক চৌধুরী, মাওলানা আব্দুল্লাহ রাজন, সামসুজ্জামান লিকসন, আকতার সাদিক, মাওলানা উবায়দুল্লাহ তাহমিদ, মোঃ রশিদ চৌধুরী, হাফিয জিয়াউল করিম প্রমুখ।
বক্তারা প্রয়াত দুই সাংবাদিকের রুহের মাগফেরাত কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তারা দুই সাংবাদিকের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়েও আলোচনা করেন। পরে সভাপতির মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com