বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দুই বাংলাদেশি হাজীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবারের সদস্যরা

দুই বাংলাদেশি হাজীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবারের সদস্যরা

000_97750আমার সুরমা ডটকম ডেক্স : সৌদিআরবের মিনায় পদদলিত হয়ে বাংলাদেশের এক হাজি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত হাজির নাম ফিরোজা খানম। তিনি জামালপুরের বাসিন্দা। নিহতের ছেলে খন্দকার মাজহারুল ইসলামের বরাত দিয়ে হজ কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খন্দকার মাজহারুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে, পদদলিত হয়ে তার মা ফিরোজা খানম মারা গেছেন। ফিরোজা খানম তাঁর ছেলের সঙ্গে হজে এসেছিলেন।’ মোহাম্মদ আসাদুজ্জামান আরো বলেন, ‘তবে আনুষ্ঠানিকভাবে এখনো এ তথ্য জানানো হয়নি। এ নিয়ে চূড়ান্ত তথ্য দিবে সৌদিআরব সরকার।’
মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘আহত ও নিহত হাজিদের মধ্যে বাংলাদেশি নাগরিক আছে কি না, তা জানার জন্য আমাদের কর্মকর্তারা বিভিন্ন হাসপাতালে গিয়ে খোঁজ নিচ্ছেন। হতাহত হাজিরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। আহত হাজিদের অনেকে মারাও যাচ্ছেন।’ তিনি আরো বলেন, ‘সৌদি সরকার হতাহতদের ব্যাপারে সম্পূর্ণ তথ্য দেবে। এরপরই আমরা বাংলাদেশি নাগরিকদের সম্পর্কেও নিশ্চিত তথ্য পাবো। এর আগে পুরো চিত্রটা পাওয়া সম্ভব হচ্ছে না।’

সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে এ পর্যন্ত দুই বাংলাদেশি হাজী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের একজন ফিরোজা খানম। তিনি জামালপুরের বাসিন্দা। আর অপরজন সুনামগঞ্জের জুলিয়া হুদা।
ফিরোজা খানমের ছেলে খন্দকার মাজহারুল ইসলামের বরাত দিয়ে হজ কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খন্দকার মাজহারুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে, পদদলিত হয়ে তার মা ফিরোজা খানম মারা গেছেন। ফিরোজা খানম তাঁর ছেলের সঙ্গে হজে এসেছিলেন।’ অপরদিকে জুলিয়া হুদার মৃত্যুর খবরও নিশ্চিত করেছে তার পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com