বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় হয়ে উঠছে: জেলা প্রশাসক আব্দুল আহাদ

গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় হয়ে উঠছে: জেলা প্রশাসক আব্দুল আহাদ

amarsurma.com

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, জেলার তিন উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় হয়ে উঠছে। গত এক বছর ধরে সুনামগঞ্জের ৩ উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। গ্রাম আদালতের সালিশ বৈঠকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকগণের ঝগড়া-বিবাদ নিরসনে এবং তাদের ন্যায় বিচার পাওয়া নিশ্চিত হয়েছে বলে জানান তিনি।
সোমবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ স্থানীয় সরকার বিভাগের আয়োজনে সুনামগঞ্জ সার্কিট হাউস সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেনর সভাপতিত্বে ও গ্রাম আদালতের জেলা সমন্বয়কারী মো.নজরুল ইসলামের পরিচালনায় সুনামগঞ্জ জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক বার্ষিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী জজ জেলা লিগ্যাল এইড অফিসার হাবিবুল্লাহ মাহমুদ, পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী আবু বকর সিদ্দিকী ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, বিশ্বম্ভরপুর উপজেলার নিবার্হী অফিসার সমীর বিশ্বাস, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুচিত্রা রায়, সহকারী কমিশনার রাহুল চন্দ্র, ব্র্যাকের জেলা প্রতিনিধি এ কে আজাদ, দ. বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আহমদ প্রমুখ।
সমন্বয় সভা শেষে প্রকল্পভুক্ত উপজেলা পর্যায়ে কার্যকর গ্রাম আদালত পরিচালনায় অনন্য অবদানে জন্য তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com