বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
দক্ষিণ সুনামগঞ্জে আব্দুল মজিদ কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জে আব্দুল মজিদ কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

amarsurma.com/

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:
“শিক্ষার জন্য এসো, সেবার জন্য বের হয়ে যাও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আয়োজনে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় কলেজের হল রুমে কলেজ গভর্নিং বডির সভাপতি ও দাতা সদস্য হাজী আব্দুল লতিফ কালাশাহের সভাপতিত্বে ও প্রভাষক মো. জাফর আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও অত্র কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক নূর হোসেন, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক নিহার রঞ্জন তালুকদার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক অজয় কুমার দেব, ইংরেজি বিভাগের প্রভাষক মনিরা আবেদীন, পৌরনীতি বিভাগের প্রভাষক হ্যাপি চক্রবর্তী, ইতিহাস বিভাগের প্রভাষক কবির মিয়া, অর্থনীতি বিভাগের প্রভাষক শিবানী দাস, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক ছায়াদ হোসেন সবুজ।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুলাইমা বেগম, নাজির হোসেন, নবীন শিক্ষার্থী এনামুল হক এনাম ও দিপক দাস প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com