রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
উচ্চ শিক্ষা অর্জনে সকলের দোয়া চায় শারীরিক প্রতিবন্ধী জসিম উদ্দিন

উচ্চ শিক্ষা অর্জনে সকলের দোয়া চায় শারীরিক প্রতিবন্ধী জসিম উদ্দিন

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে শারীরিক প্রতিবন্ধী মো: জসিম উদ্দিন এবারের জেডিসি পরীক্ষায় পাস করেছে। তার প্রাপ্ত গ্রেড হচ্ছে ২ পয়েন্ট। জানা যায়, তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সে এবারের অষ্টম শ্রেণিতে পরীক্ষা দিয়ে পাস করে।
গত বছর শারীরিক প্রতিবন্ধী জসিম উদ্দিনকে নিয়ে জাতীয় দৈনিক পত্রিকা ‘দৈনিক ইনকিলাব’ ও জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘আমার সুরমা ডটকম’-এ সচিত্র রিপোর্ট প্রকাশ হলে তার লেখাপড়ার সহযোগিতায় অনেকেই এগিয়ে আসেন। বিশেষ করে লন্ডন প্রবাসিদের একটি সংগঠন ‘সিলেট এইড’ নামক সাহায্যকারী প্রতিষ্ঠানটি তার সকল প্রকার সাহায্যের আশ্বাস দেয়। এছাড়া ফেইসবুক ভিত্তিক সংগঠন দিরাই থানা পাবলিক গ্রুপের চেয়ারম্যান মো. ফখর উদ্দিনও তাকে বিভিন্ন সময়ে আর্থিক সহযোগিতা করে আসছেন।
শারীরিক প্রতিবন্ধী জসিম উদ্দিন পরীক্ষায় পাসের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানায় এবং তার জন্য দোয়া চায়। সে এ বছর হাতিয়া উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হবে বলে জানায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com