বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

প্রতি শতবর্ষে একটি মহামারি

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

২০২০ সালে কোভিড-১৯, ১৯২০ সালে স্প্যানিশ ফ্লু, ১৮২০ সালে কলেরা ও ১৭২০ সালে প্লেগ, এই মহামারিগুলোর প্রত্যেকটিই চলমান বিশ্বব্যবস্থায় একটি স্থায়ী পরিবর্তন আনে। কাকতালীয় মনে হলেও গত ৩০০ বছরে ৪টি বড় মহামারী ধারাবাহিকভাবে আক্রমণ করেছে আমাদের এই বসুন্ধরায়।
১৭২০ সালে শুরু হয় গ্রেট প্লেগ অব মার্সেই। এক লাখ মানুষের প্রাণ নেয় এই প্লেগ। শুধু মার্সেইতেই মারা যান ৫০ হাজারের বেশি। ফ্রান্সের জন্মহার প্রায় ৪৫ বছরের জন্য কমে গিয়েছিলো এই প্লেগের প্রভাবে।
১৮১৭ সালে শুরু হয় প্রথম কলেরা অতি মহামারি। ১৮২৪ সাল পর্যন্ত এর প্রভাব থাকলেও ১৮২০ সালে তা সর্বোচ্চ আকার ধারণ করে। এশিয়াটিক কলেরা নামে পরিচিত এই অতি মহামারি শুরু হয় কলকাতার ব্রিটিশ সেনাদের মধ্যে। পরে তা প্রায় অর্ধেক বিশ্বে ছড়িয়ে পড়ে। এই মহামারিতে কত লাখ লোক মারা গিয়েছিলেন তা পরিস্কার জানা যায় না। তবে শুধু ব্যাংককেই মারা গিয়েছিলেন প্রায় ৩০ হাজার মানুষ।
১৯২০ সালে স্প্যানিশ ফ্লুর মহামারি সম্ভবত প্রথম করোনাভাইরাস সংশ্লিষ্ট মহামারি। স্পেনে শুরু হওয়া এই রোগ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই ইনফ্লুয়েঞ্জাতে মারা যান ১৭ থেকে ৫০ মিলিয়ন মানুষ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com