রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

সিলেটে আইসোলেশনে থাকা ১২ জন রুগীর অবস্থা অবনতি

amarsurma.com

সুজায়াত আহমদ, স্টাফ রিপোর্টার:

গত ২৪ ঘণ্টায় সিলেটে মৃত্যু না থাকলেও বিভাগের চার জেলায় হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ২৯৫ জন করোনা রোগী। আক্রান্তদের মধ্যে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি ১২ রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১৬ জুন) সিলেটে করোনার চিকিৎসা কেন্দ্র ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিক্যাল অফিসার জন্মময় দত্ত বলেন, হাসপাতালে আইসোলেশনে মোট ৮৮ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ৬০ জনের করোনা পজিটিভ। অন্যরা সন্দেহজনক অবস্থায় ভর্তি আছেন। এরমধ্যে করোনা পজিটিভ ৯ জন আইসিইউতে এবং করোনা সন্দেহে ভর্তি আরও দু’জন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। তবে আক্রান্তদের মধ্যে মঙ্গলবার সুস্থ চারজন হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, বিভাগে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ২৯৫ জনের মধ্যে ১৫৪ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ১০৯ জন, হবিগঞ্জে ২৬ জন এবং মৌলভীবাজারে ৬ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com