শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

বাবুনগরী বললেন, ‘এটা হবে নাজাতের উছিলা’

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ভাস্কর্য ইস্যু নিয়ে উত্তপ্ত অবস্থার মধ্যে আজ সোমবার (৭ ডিসেম্বর) সকালে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতা ফয়জুল করিমের বিরুদ্ধে। এই ঘটনা শোনার পর স্মিতহাস্যে হেফাজতের আমির জানালেন, ‘এটা হতে পারে আমাদের নাজাতের উছিলা।’

রাষ্ট্রদ্রোহ মামলার কথা শুনে আল্লামা জুনায়েদ বাবুনগরীর এই প্রতিক্রিয়ার কথা জানা যায় তার একান্ত সচিব ইনামুল হাসান ফারুকীর ফেসবুক পোস্ট থেকে। তিনি লিখেছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরীকে যখন মামলার খবরটা দিলাম তখন তিনি হেসে বললেন, কোরআনের হাদীসের বাণী পৌঁছাতে গিয়ে মামলার শিকার হয়েছি, এটা তো আমাদের জন্য সৌভাগ্য এবং হতে পারে নাজাতের উছিলা।’

প্রসঙ্গত, বাবুনগরীসহ আরো দুই নেতার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এর আগে গতকাল রোববার ভাস্কর্যবিরোধীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জিশান মাহমুদ।

hefazat e islam 1

এই আইনজীবী বলেন, ফৌজদারি কার্যবিধি আইনের ১৯৬ ধারার বিধান মোতাবেক রাষ্ট্রদ্রোহের মামলা করতে হলে সরকারের অনুমোদন প্রয়োজন। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করেছি। আল্লামা বাবুনগরী ও মাওলানা মামুনুল হক দণ্ডবিধির ১২৩ক/১২৪ক/৫০৫ ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন এবং যা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হিসেবে গণ্য হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com