বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
জামালগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জামালগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তা বাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে তেলিয়া পয়েন্টে এসে আলোচনা সভায় মিলিত হয়।
নড়াইল জুডিশিয়াল কোর্টে সরকারের ফরমায়েশি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক আগামীর দেশ নায়ক তারেক রহমানের উপর অবৈধভাবে দুই বছরের সাজা ঘোষনার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নির্দেশে জামালগঞ্জ উপজেলা ও কলেজ শাখার যৌথ উদ্যোগে সফলভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক গোলাম  রব্বানী আফিন্দি, সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসান রুকন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য শাহ নেওয়াজ অপু, নবগঠিত উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক তৌফিকুর রহমান, সংগ্রামী সদস্য সচিব আদনান তালুকদার, সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সোহাগ তালুকদার এবং জামালগঞ্জ কলেজ শাখার সংগ্রামী সদস্য সচিব মিনহাজ আফিন্দি সহ উপজেলা ও কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com