শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম

কাউখালীতে বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ২

amarsurma.com

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি জেলার কাউখালী থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে ৬৭ লিটার চোলাই মদসহ ২ জনকে আটক করেছে। তারা হলো মো. রেজাউল করিম মানিক (৩৮) ও হোসেনে আরা বেগম (৪০)।

কাউখালী থানা পুলিশ জানিয়েছে, এসআই মো: ওয়াজেদ আলী, এসআই পলাশ চৌধুরীর নেতৃত্বে পুলিশের ২টি অভিযানিক দল শুক্রবার রাত পর্যন্ত দু’দিনে গোপন তথ্যের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৬৭ লিটার চোলাই মদসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়।

রাবার বাগান চেকপোস্ট থেকে ১৮ লিটার চোলাই মদসহ হোসেনে আরা বেগম ও ঘাগড়া চেকপোস্ট এলাকা থেকে ৪৯ লিটার চোলাই মদসহ রেজাউল করিম মানিককে আটক করেছে। এরা কৌশলে শরীরের সাথে বেঁধে চোলাই মদগুলো নিয়ে রাঙামাটি থেকে চট্টগ্রাম যাচ্ছিল।

আটক ২ মাদক পাচারকারীর বিরুদ্ধে কাউখালী থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলে প্রেরণ করেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com