শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু

মেঘালয়ে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা

amarsurma.com

স্টাফ রিপোর্টার:

ভারতের মেঘালয়ে জনিক মিয়া (২৭) নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোরে বড়ছড়ার ভাঙ্গারঘাট কোয়ারীর উত্তর তীরে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখা থেকে হাত পা মুখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করেন পরিবারের লোকজন। পরে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। নিহত জনিক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের জিলু মিয়ার ছেলে। সোমবার দুপুরে নিহতের পিতা জিলু মিয়া ও পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সাফিল উদ্দিন স্থানীয় লোকজনের বরাত দিয়ে বলেন, লোকমুখে শুনেছি উপজেলার বড়ছড়ার জনিক মিয়া রোববার রাতের কোন এক সময় মেঘালয়ের বড়ছড়ার ৪নং বস্তি এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করে। এরপর সেখানকার ভারতীয় নাগরিকদের কয়েকজনকে মারপিট করে। ভারতীয় নাগরিকরা পাল্টা সংগঠিত হয়ে তাকে আটকে রেখে বেধড়ক গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে।

সোমবার ভোরে সীমান্তের শূন্যরেখায় মৃত ভেবে তাকে সীমান্তের মেইন পিলার ১১৯৯ এর ফোর এস সাব-পিলারের ফাইভটি পিলার সংলগ্ন টেকেরঘাটের বড়ছড়ার ভাঙ্গারঘাট কোয়ারীর উত্তর তীর এলাকায় ফেলে রেখে যায়।

দুপুরে তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, সুনামগঞ্জ সদর থানা পুলিশ হেফাজতে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত ভারতীয় নাগরিকদের ব্যাপারে ভারতীয় প্রচলিত আইনে ব্যবস্থা নিতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডেন্টকে প্রতিবাদ জানিয়ে পত্র পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com