সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষা শুরু

আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষা শুরু

amarsurma.com

আমার সুরমা ডটকম:

দেশের প্রাচীনতম কওমি মাদরাসা বোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশের ১৪৪৩ হিজরি মুতাবেক ২০২২ ঈসাব্দের কেন্দ্রীয় পরীক্ষা গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। চলবে আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত। তবে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পরীক্ষার যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। এদারা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, দেশের বৃহত্তর সিলেটের প্রাচীনতম এই বোর্ডের অধীনে সহস্রাধিক কওমি মাদরাসা অন্তর্ভূক্ত রয়েছে। এ বছর কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণকারী ছাত্র/ছাত্রীর সংখ্যা ১৬ হাজার ৯৬২ জন। এতে নুরানি, ইবতেদায়ি, মুতাওয়াসসিতা, সানাবিয়্যাহ আম্মাহ, সানাবিয়্যাহ উলিয়া ও ফযিলতসহ মোট ৬টি স্তরের পরীক্ষার্থী রয়েছে। পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১টা পর্যন্ত। মোট ১০৫টি কেন্দ্রে পরিচালিত পরীক্ষায় পাঁচ শতাধিক কেন্দ্র সচিবগণ দায়িত্ব পালন করছেন।
বোর্ডের পরীক্ষার যাবতীয় কার্যক্রমের সার্বিক তদারকি পরিচালনার জন্য ৭ সদস্যের মনিটরিং সেল নিয়োজিত রয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ীর নেতৃত্বে সেলের অন্যান্য সদস্যগণ হলেন মহাসচিব মাওলানা শায়খ আব্দুল বছীর, সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক বহরগ্রামী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইউসুফ খাদিমানী ও মাওলানা সৈয়দ আব্দুর রহমান, নির্বাহী সদস্য মাওলানা হাফিজ আহমদ কবীর ও মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।
সূত্র আরও জানায়, মনিটরিং সেলের সদস্যগণ প্রতিদিন পরীক্ষা চলাকালীন সময়ে বোর্ডের অফিসে অবস্থান করবেন। পাশাপাশি সময়ের প্রয়োজনে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো পরিদর্শন করবেন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী পরীক্ষার সার্বিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সমাপ্ত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com