সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
যাকাত সম্প্রসারণে সমাজিক উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

যাকাত সম্প্রসারণে সমাজিক উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

amarsurma.com
যাকাত সম্প্রসারণে সমাজিক উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম ডেস্ক:

১৭ মার্চ ২০২৩, বিকাল ৩টায় ‘যাকাত সম্প্রসারণ কার্যক্রম’–এর উদ্যোগে মহানগরীতে “যাকাত সম্প্রসারণে সমাজিক উদ্যোগ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। আম্বরখানা গার্লস স্কুল এণ্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সেমিনারের প্রধান উদ্যোক্তা ড. সৈয়দ রেজওয়ান আহমদ। কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মোহাদ্দিস আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ অধ্যাপক সৈয়দ একরামুল হক, বিশেষ অতিথি ছিলেন ‘যাকাত সম্প্রসারণ কার্যক্রম’-এর প্রতিষ্ঠাতা সৈয়দ হাম্মাদুল কারীম। সেমিনারে প্রধান আলোচক ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমী, ইসলামিক ফাউণ্ডেশন, সিলেটের উপ পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম। জাকাত বিষয়ক সচেতনতা এবং একটি সুষ্ঠু ও কল্যাণকর জাকাত পরিবেশ তৈরিতে সামাজিক উদ্যোগ সবচেয়ে কার্যকারী হিসাবে বক্তাগণ সেমিনারে অভিমত প্রকাশ করেন। সেইসাথে এ বিষয়ে সম্ভাব্য সামাজিক উদ্যোগ বিষয়েও তাঁরা আলোচনা করেন।
সেমিনারে সম্মানিত অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকীম, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মাখছুছুল কারীম চৌধুরী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, এড. মোঃ লোকমান আহমদ, ডাক্তার সৈয়দ খুররাম, অধ্যক্ষ আতিকুর রহমান, সৈয়দ ওবায়দুল হক, এড. মোঃ কামরুল ইসলাম, মোঃ সুজন খান, এড. রেজাউল হক, মোঃ মাসুদুর রহমান, কারী মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা মোবারক হোসেন, হাফিজ সৈয়দ হুম্মাম, মাওলানা ফখরুল আমীন, কিশওয়ার মোশাররফ, হেলাল হামাম, মোঃ রাসেল, মোঃ জাফর ইকবাল, মাওলানা জাহাঙ্গীর আহমদ প্রমূখ। সভাশেষে উপস্থিত সকলের হাতে হাতে জাকাত (একটি সংক্ষিপ্ত গাইড লাইন) ভাঁজপত্র প্রদান করা হয়।
amarsurma.com

প্রেসবিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com