সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দিরাইয়ে মসজিদের ইমামকে বিদায় সংবর্ধনা: উপহার ৪ লক্ষ টাকা

দিরাইয়ে মসজিদের ইমামকে বিদায় সংবর্ধনা: উপহার ৪ লক্ষ টাকা

amarsurma.com
দিরাইয়ে মসজিদের ইমামকে বিদায় সংবর্ধনা: উপহার ৪ লক্ষ টাকা

আমার সুরমা ডটকম:

দীর্ঘ ২৭ বছর এক মসজিদে ইমামতি করায় সম্মান স্বরূপ ৪ লক্ষ টাকা ও ক্রেস্ট নিয়ে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বাদ মাগরিব সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের মধ্য হাতিয়া বাইতুল আতিক জামে মসজিদের পেশ ইমাম মাওলানা গাজী মাহমুদ আলীকে মধ্য হাতিয়ার প্রবাসীদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া নেছারিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার প্রিন্সিপাল আবু সাইদ সৈয়দসহ বিভিন্ন মসজিদের ইমাম এবং স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এই সংবর্ধনা অনুষ্ঠান কুলঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লন্ডন প্রবাসী আহাদ মিয়া বলেন, একজন সাদা মনের মানুষ ইমাম মাওলানা গাজী মাহমুদ আলী। একই মসজিদে এত বছর তিনি ইমামতি করছেন, অথচ কারও সঙ্গে তাঁর কোনো মনোমালিন্য হয়নি, এমন ইমামকে সংবর্ধিত করতে পারায় আমরা প্রবাসীরা আনন্দিত। বক্তারা আরও বলেন, গুণী ব্যক্তিদের প্রতি এ সম্মাননা আগামি প্রজন্মকে আরও উৎসাহিত করবে। প্রিয় ইমামকে সম্মান জানাতে পেরে উচ্ছ্বসিত তাঁর মুসল্লিরা। মুসল্লিদের তরফ থেকে এমন সম্মান পেয়ে আবেগাপ্লুত ইমাম মাওলানা গাজী মাহমুদ আলী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com