বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

গণমাধ্যমে কথা বলায় গ্রাম পুলিশকে হুমকি দিলেন চেয়ারম্যান!

amarsurma.com
গণমাধ্যমে কথা বলায় গ্রাম পুলিশকে হুমকি দিলেন চেয়ারম্যান!

আমার সুরমা ডটকম:

চলতি মাসের ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন না করা নিয়ে গণমাধ্যমে কথা বলার কারণে এক গ্রাম পুলিশকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি-ধামকি দিয়ে অপমানিত করায় সুনামগঞ্জের দিরাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়েরের খবর পাওয়া গেছে। গত ২০ ডিসেম্বর উপজেলার ৫নং সরমঙ্গল ইউনিয়নের সরমঙ্গল গ্রামের মৃত মনফর উল্লাহর ছেলে গ্রাম পুলিশ আবুল কালাম এ অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ১৬ই ডিসেম্বর সকাল ৯টার দিকে গণমাধ্যমকর্মী পরিচয় দিয়ে আমাকে বাড়ি থেকে ৫নং সরমঙ্গল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নিয়ে এসে পতাকা উত্তোলন না করার বিষয়ে জানতে চান। আমি এ বিষয়ে কিছু জানি না বলে জানাই তাদেরকে। আজকে পতাকা টাঙ্গানো হয়েছে কি না জানতে চাইলে আমি সত্যটা বলে দেই। এ ঘটনার পর থেকে পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে দেখে নেয়ার হুমকি দিচ্ছে। গত ১৮ ডিসেম্বর সোমবার দুপুর ১টার দিকে আমি ৫নং সরমঙ্গল ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে গেলে আমাকে দেখা মাত্রই চেয়ারম্যান উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারতে আসেন। আমি ভীত হয়ে সেখান থেকে পালিয়ে আসি। এ ঘটনায় পরিষদের গ্রাম পুলিশ আবুল কালাম নিরাপত্তাহীনতায় আছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।
অভিযোগ দায়েরের বিষয়ে জানতে চাইলে দিরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুর রহমান খোন্দকার বলেন, বিষয়টি অতি গুরুত্ব সহকারে নিয়েছি। ইতিমধ্যে একজন কর্মকর্তাকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com