বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

হামাসের এক হামলায় ১৫ ইসরাইলি সেনা নিহত

amarsurma.com
হামাসের এক হামলায় ১৫ ইসরাইলি সেনা নিহত

আমার সুরমা ডটকম ডেস্ক:

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় বেশ কিছু ইসরাইল সেনাকে হত্যা ও সামরিক যান ধ্বংস করার কথা ঘোষণা করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড।

ওই ব্রিগেড গতকাল (সোমবার) গাজা শহরের আল-তুফাহ পাড়ার পূর্বে ইসরাইলি সেনাদের একটি দলের ওপর একটি মাইনফিল্ডের বিস্ফোরণ ঘটায়। ওই হামলায় ১৫ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে আল-কাসসাম যোদ্ধারা নিশ্চিত করেছেন। এ সময় ইসরাইলি অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারগুলোকে হতাহত সেনাদের নিয়ে যাওয়ার জন্য ছুটে আসতে দেখা গেছে।

এদিকে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের কারারা এলাকায় আল-কাসসাম যোদ্ধাদের অতর্কিত হামলায় তিন ইসরাইলি সেনা নিহত হয়। এছাড়া, সোমবার মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরে কাসসাম যোদ্ধাদের হামলায় অন্তত একজন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এছাড়া, হামাসের সামরিক বাহিনীর হামলায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বেশ কিছু ইসরাইলি ট্যাংক ও সামরিক যান ধ্বংস হয়েছে।

এদিকে স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের কাছে ইসরাইলি সেনারা ২৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সামনে অগ্রসর হতে পারেনি।

ওই ছবিতে দেখা গেছে, ৩০ ডিসেম্বর খান ইউনিসের কাইবা এলাকা, জামাল আব্দুন নাসের সড়ক এবং আবু হামিদ স্কয়ারের পশ্চিম পাশে হামাস যোদ্ধাদের সাথে ইসরাইলি সেনাদের প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। এতে আরো দেখা যাচ্ছে, ২৪ ডিসেম্বর ইসরাইলি ট্যাংক ও সাঁজোয়া যানগুলো সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেও ফিলিস্তিনি যোদ্ধাদের প্রচণ্ড প্রতিরোধের মুখে সামনে এগুতে পারছে না।

এদিকে, দু’দিন বিরতির পর শেষ পর্যন্ত সোমবার আরেকজন ইসরাইলি সেনার নিহত হওয়ার খবর স্বীকার করেছে তেল আবিব। এর ফলে তাদের হিসাবে গাজায় স্থল অভিযান শুরু হওয়ার পর তাদের নিহত সেনার সংখ্যা ১৭৩। কিন্তু হামাস সারাদিন যে পরিমাণ হামলা চালায় তাতে বহু ইসরাইলি সেনার হতাহত হওয়ার কথা এবং কিন্তু সে খবর প্রকাশ করা থেকে বিরত রয়েছে ইসরাইল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com