বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

শীতে কাবু দিরাইয়ের জনজীবন

amarsurma.com
শীতে কাবু দিরাইয়ের জনজীবন

আমার সুরমা ডটকম:

পৌষের শীতে কাবু হয়ে পড়েছে জনজীবন। মানুষের পাশাপাশি অন্যান্য জীবদের মধ্যেও এর প্রভাব পড়েছে। গতকাল দিনভর সূর্যের দেখা মেলেনি সুনামগঞ্জের দিরাইয়ের কোথাও। তীব্র কুয়াশা আর দমকা বাতাসের ফলে উপজেলা জুড়ে সূর্যের দেখা না মেলায় মানুষের স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটেছে। পাশাপাশি তীব্র শীতে কাবু হয়ে পড়েছে গৃহপালিত পশু গরু-বাছুর।
গতকাল মঙ্গলবার দিরাই উপজেলার বেশ কয়েকটি জায়গায় গিয়ে দেখা গেছে, নিম্ন আয়ের মানুষজন ঘর থেকে বের হলেও অত্যধিক ঠাণ্ডার কারণে কাজ করতে পারেনি। বিশেষত কৃষি কাজে এর ব্যাপক প্রভাব পড়েছে। ঘন কুয়াশা আর দমকা বাতাসের জন্য ক্ষেতের পানি ঠাণ্ডা হয়ে যাওয়ায় লোকজন কৃষি কাজে ঠিকমত নামতে পারেনি। গত কয়েকদিন ধরে এই ঠাণ্ডা চলে আসলেও গতকাল এর তীব্রতা ছিল বেশি। গভীর রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো পানি পড়া দুপুর পর্যন্ত ছিল। সারাদিন উপজেলার কোথাও সূর্যের আলো পড়েনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com