বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

ছাগলের ঘর থেকে আ. লীগের নেতা গ্রেপ্তার

amarsurma.com
ছাগলের ঘর থেকে আ. লীগের নেতা গ্রেপ্তার

আমার সুরমা ডটকম ডেস্ক:

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তার বাড়ি ঘিরে ফেলেছে এ খবর জানতে পেরে তিনি ছাগলের ঘরে লুকিয়ে ছিলেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার দায়িত্ব পালন করছিলেন, যাতে সবাই নাশকতার কাজ নির্দেশ অনুযায়ী পালন করতে পারে। এ ছাড়া সামাদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ পরিচালনার জন্য এলাকার আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করছিলেন বেশ কিছুদিন ধরে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com