শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

দিরাইয়ে উপজেলা সভাপতি রঞ্জন রায় গ্রেফতার

amarsurma.com
দিরাইয়ে উপজেলা সভাপতি রঞ্জন রায় গ্রেফতার

আমার সুরমা ডটকম:

বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর ৪ আগস্ট হামলার ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় সুনামগঞ্জের দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে দিরাই পৌরসভার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দিরাই থানা পুলিশ।

রঞ্জন কুমার রায় দীর্ঘ দুই দশকের উপরে দিরাই উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন এবং বিগত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে নিজ দলীয় প্রার্থীর কাছে পরাজিত হন তিনি ।
জানা যায়, তার বিরুদ্ধে ৪ আগস্টের সুনামগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে গ্রেফতার ঠেকাতে আড়ালে ছিলেন তিনি কিন্তু গত কয়দিন ধরে দিরাই বাজারে ঘুরাফেরা এবং নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে।

আটকের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আসামীকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com